পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার রাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ি নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হলো বলে শুক্রবার লালবাজার সূত্রে জানা গিয়েছে। এসএসকেএম-এর তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর মাথায় গভীরভাবে কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। নাকেও কেটে যায়।
ফলে পড়েছে একাধিক সেলাই। এই ঘটনার পরই তাঁর বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লালবাজারের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতেই এভাবে চোট পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় নিয়েও বিস্তর চর্চা চলছে।
এরই মধ্যে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এবং ঘটনার তদন্ত করে দেখতে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে লালবাজারের তরফে।আরও পড়ুন:
শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে লালবাজারের বিশেষ টিম। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশন রয়েছে ওই দলে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সবার বয়ান রেকর্ড করবে।
একই সঙ্গে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে তাঁরা।আরও পড়ুন:
কালীঘাট থানার সঙ্গে যৌথভাবে তদন্ত করবে লালবাজার। সংগত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বাড়িতে দুর্ঘটনায় আহত হন ।তাঁকে এসএসকেএম হাসপাতালের নিউরো সার্জারির প্রধান, মেডিসিনের প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁকে পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে।