০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরগীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের প্রাক্তন বিধায়কের ছেলের

পুবের কলমওয়েবডেস্কঃ একটি মুরগির মৃত্যুর ঘটনায় সিন্দুরিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করলেন প্রাক্তন বিধায়কের ছেলে।ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায়। উল্লেখ্য, অভিযোগকারী পিপারা কল্যাণ গ্রামের প্রাক্তন বিধায়ক দুখী প্রসাদের ছেলে রাজকুমার ভারতী জানান, তার পরিবার অত্যন্ত যত্ন ও ভালোবাসার সঙ্গে বিভিন্ন পশুপালন করে। তার মধ্যে পায়রা,তোতা ও মুরগীও আছে।

ঘটনার দিন কিছু কাজে তিনি  মহারাজগঞ্জে যান এবং তার ছেলে বিকাশও স্কুলে যায়।কিন্তু বিকাশ স্কুল থেকে ফিরলে দেখে যে তাদের অতি প্রিয় আদরের  মুরগীটি হাঁপাতে হাঁপাতে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বিধায়কের ছেলে রাজকুমার ভারতী বলেন যে তিনি সন্দেহ করছেন যে তার মুরগীটিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।পাশাপাশি তিনি ময়নাতদন্তের দাবিও করেছেন। সুন্দরিয়া থানার পুলিশ অফিসার সুমন যাদব বলেন,মুরগী হত্যার একটি অভিযোগ এসেছে এবং তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।তবে এই অদ্ভুত ঘটনাকে ঘিরে মানুষের কৌতুকের আর শেষ নেই।

সর্বধিক পাঠিত

‘মমতা দিদি’ আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন’: বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুরগীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের প্রাক্তন বিধায়কের ছেলের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার