২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তাঁতশিল্পী ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে এবার পোর্টাল চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

আরও পড়ুন: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

আরও পড়ুন: ‘ক্রেতাদের থেকে সহযোগিতা নেই’, যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারে সাফাই ব্যবসায়ীদের

পুবের কলম প্রতিবেদক: তাঁতশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও উদ্যোগী ভূমিকা নিল রাজ্যসরকার। এবার হস্তচালিত তাঁত শিল্পীদের ক্রয়- বিক্রয়ের  জন্য এবার চালু হতে চলেছে  নয়া পোর্টাল। শনিবার রাজ্যের ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে, সহ সংশ্লিষ্ট দফতর গুলির সচিবদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি! কি জানালো আবহাওয়া দফতর

তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর রাজ্যসরকার। হস্তচালিত তাঁতশিল্পীদের আরও বিকাশমুখী করা এবং বর্তমান বাজারমুখী করে তোলা নিয়ে আগে থেকেই চিন্তাভাবনা করছে নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং বিভাগীয় সচিবদের নিয়ে একাধিক বৈঠকও হয়েছে। হস্তচালিত তাঁতের পাশাপাশি পাওয়ারলুম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানা যাচ্ছে। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় হস্তচালিত তাঁতশিল্পীদের নিয়ে গঠন করা হবে একটি পোর্টাল। মুখ্যসচিব জানিয়েছেন এই পোর্টালে হস্তচালিত তাঁতশিল্পীদের পাশাপাশি এই পোর্টালে থাকবেন সম্ভাব্য ক্রেতারাও। তন্তুজের মত  রাজ্যসরকারের একাধিক সংস্থাকেও এই পোর্টালের অন্তর্ভূক্ত করা হবে।

রাজ্যসরকারের তরফে আশা প্রকাশ করা হয়েছে এর ফলে ফড়েদের উপদ্রব কমবে। তাঁতশিল্পীরা সরাসরি লাভের অঙ্ক ঘরে তুলতে পারবেন।

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তাঁতশিল্পী ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে এবার পোর্টাল চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার