পুবের কলম প্রতিবেদক: বর্ষা দোরগোড়ায়। প্রত্যেক বছরই বর্ষার সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। যদিও গত কয়েক বছরে প্রশাসনিক তৎপরতায় অনেকটাই নিয়ন্ত্রণে ডেঙ্গু। এবছরও যাতে সেই ধারা বজায় থাকে এবং তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য নয়া প্রযুক্তির ওপরই ভরসা রাখছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে চালু হল নতুন অ্যাপ।
ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনিক কাজের সুবিধার জন্য কাজ করবে এই অ্যাপ। নতুন এই অ্যাপের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।আরও পড়ুন:
এই অ্যাপ তৈরি হয়েছে পুর নগরোন্নয়ন দফতর ও স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে। কোন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি কেমন, সেখানে কতজন ডেঙ্গু আক্রান্ত এই সব কিছু বিস্তারিত তথ্য উঠে আসবে এই অ্যাপের মাধ্যমে।
আরও পড়ুন:
এছাড়া কোথাও জল জমেছে কি না সবই দেখতে পাওয়া যাবে এই অ্যাপে।
এই রিপোর্ট হাতে আসার পরেই আধিকারিকরা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে অ্যাপের মাধ্যমেই জানিয়ে দেবেন যে, কোথায় কীভাবে চালানো হবে নজরদারি। ডেঙ্গু মোকাবিলায় কীভাবে প্রশাসন কাজ করবে তার সামগ্রিক নির্দেশিকাও দেওয়া থাকবে এই অ্যাপে। তবে সাধারণ মানুষ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। প্রশাসনিক অধিকারিকরাই একমাত্র এই অ্যাপের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন।আরও পড়ুন:
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই প্রত্যেক বর্ষাতেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত লক্ষ্য করা গেছে গোটা রাজ্য জুড়ে। সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ ছিল উত্তর ২৪ পরগনাতে। যদিও শেষ কয়েক বছরের তুলনায় গতবছর কলকাতায় অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল ডেঙ্গু।