পুবের কলম প্রতিবেদক: আরও আট মেডিক্যাল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। আটটি নতুন মেডিক্যাল কলেজের জন্য আবেদন করা হয়েছিল। তার মধ্যে আটটিরই অনুমোদন মিলেছে।
দেশজুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য যে সব আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল তার মধ্যে থেকে মোট ১১২টির ক্ষেত্রে সায় দিয়েছে কেন্দ্র সরকার। লক্ষ্যনীয় বিষয় এটাই যে বাংলা থেকে নতুন ৮টি মেডিকেল কলেজ চালুর আবেদন জমা পড়েছিল, সেই ৮টিকেই ছাড়পত্র দিয়েছে মোদি সরকার।আরও পড়ুন:
পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ হাসপাতাল, খড়গপুরের ডাঃ বি সি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার (আইআইটি খড়গপুর), কনগরের এমআর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, নিউটাউনের পিকেজি মেডিকেল কলেজ, রানাঘাটের মন্দাকিনী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেড রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট।
আরও পড়ুন: