পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উদযাপিত হল। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে মার্কিন তাঁবেদার স্বৈরশাসক রেজা শাহ পাহলাভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়েছিল। এ উপলক্ষে রবিবার তেহরানের রাজপথে বিরাট শোভাযাত্রা বের হয়।
আরও পড়ুন:
রাজধানী তেহরান থেকে বহু মানুষ পায়ে হেঁটে আজাদি স্কোয়ারে সমবেত হন এবং সেখানে জনতার উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। এদিন রাজপথে নেমে আসেন হাজার হাজার ইরানি নারী, পুরুষ ও শিশু।
শনিবার রাতে তেহরানে আজাদি স্কোয়ারের আজাদি টাওয়ারের ওপর আলো দিয়ে ফুটিয়ে তোলা হয় ইসলামি বিপ্লবের নানা অর্জনের দৃষ্টিনন্দন দৃশ্য।আরও পড়ুন:
ইরানিরা নিজ নিজ বাড়ির ছাদে উঠে বা বারান্দা থেকে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকেন। ইরানের সব মসজিদের মাইক ও রাস্তা-ঘাট থেকে শোনা যায় আল্লাহু আকবর ধ্বনি। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন:
১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইরানি জনগণ প্রায় আড়াই হাজার বছরের রাজতন্ত্রের পতন ঘটিয়ে এদেশে ইসলামি বিপ্লব সফল করেছিল। যেসব দেশ ইরানকে শুভেচ্ছা জানিয়েছে সেগুলি হল, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ক্রোয়েশিয়া, চিন, ইথিওপিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজিস্তান।
আরও পড়ুন: