পুবের কলম ওয়েবডেস্ক: মাথা তুললেই হয়ে যেতেন ছিন্নভিন্ন, চুপ করে নিচু হয়ে বসে পড়লেন, মাথার ওপর দিয়ে চলেগেল ট্রেন। একটা আঁচড়ও পড়েনি ওই ব্যক্তির গায়ে, বেঁচে ফেরা বোধহয় একেই বলে, বিহারের এই ঘটনায় স্তম্ভিত সকলেই।

https://twitter.com/BiharTakChannel/status/1590939690466611200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590939690466611200%7Ctwgr%5E20243cca15ae9cf02a749b5784a87dc02ba03bcd%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fman-saves-himself-by-lying-flat-on-railway-tracks-as-goods-train-passes-over-him-in-bihar%2F

বিহারের ভাগলপুরের কাহালগাঁও স্টেশনে ঘটেছে এই শ্বাসরুদ্ধকর ঘটনা। ভাইরাল  ভিডিওতে দেখা গিয়েছে মাথার ওপর দিয়ে ছুটে যাচ্ছে মালগাড়ি।

ব্যাগ নিয়ে মাথা নিচু করে গুটিয়ে রেললাইনে বসে রয়েছেন এক ব্যক্তি। রেললাইনের ধারে কার্যত নিশ্বাস বন্ধ করে অপেক্ষা করছেন যাত্রীরা। কি ভয়ানক ঘটনার মুখোমখি হতে হয় এই ভাবে। দ্রুত গতিতে চলে গেল ট্রেন। ধুলো ঝেড়ে হাসিমুখে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি। ভাইরাল এই ভিডিও দেখে সকলেই বলছেন ওপরওয়ালা রাখলে তাকে মারে কার সাধ্যি।