পুবের কলম প্রতিবেদকঃ স্বাস্থ্য বিধি মেনে এবার খুলে দেওয়া হল  ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। প্রায় তিন মাস পর আবার ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারবেন দর্শকরা। ভিতরে মিউজিয়ামও ঘুরে দেখতে  পারবেন।

 উল্লেখ্য  মঙ্গলবারই খুলেছে ভারতীয় জাদুঘর।

এখানেও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে।   ভিক্টোরিয়া মেমোরিয়াল– ভারতীয় মিউজিয়ামে ৫০ শতাংশ দর্শককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বাইরের কাউন্টার থেকেই মিলছে টিকিট। মিউজিয়ামের ক্ষেত্রে সময়ের কিছুটা হেরফের করা হয়েছে।
সকাল দশটার পরিবর্তে খোলা  হচ্ছে এগারোটা থেকে। প্রবেশ করা যাবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

সকাল সাড়ে দশটা থেকেই খুলে দেওয়া হচ্ছে  টিকিট কাউন্টার ভিক্টোরিয়া মোমেরিয়াল হলের এক আধিকারিক জানান–  প্রথমে বন্ধ থাকলেও পুনরায় খুলে  দেওয়া হয়। কোভিড-এর জন্য গত তিন মাস ধরে বন্ধ রয়েছে ভিক্টোরিয়া মোমোরিয়াল হল। দর্শকদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হল। তবে কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি।