পুবের কলম প্রতিবেদক:  ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম ফরজ এবাদত। প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে কয়েক হাজার হজযাত্রী এই হজ সম্পূর্ণ করতে মক্কায় উপস্থিত হন। কালেমা, নামায, রোযা, হজ, যাকাত এই পাঁচটির উপরে স্তম্ভের উপরেই ইসলাম প্রতিষ্ঠিত।

আবহাওয়া প্রতিকূল, নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পরে হজের প্রথম উড়ান রওনা দিল কলকাতা থেকে

আর্থিকভাবে যাঁরা স্বচ্ছল তাঁদের উপরই আল্লাহ হজ ফরজ করেছেন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই হজের প্রথম উড়ান মদিনার উদ্দেশ্যে রওনা হয়।

আবহাওয়া অনুকূল না হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় দু’ঘন্টা পরে ফ্লাই-এর ডিল বিমান সংস্থার এফ-৩৬২৭১ বিমানটির ১.১৫-এর পরিবর্তে বেলা ৩ টের কিছু পরে রওনা হয়। প্রথম বিমানে ১৬৩ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার মোট ৪টি উড়ান মদিনার উদ্দেশ্যে রওনা হয়। তবে প্রতিটি বিমানই কিছুটা দেরি করে ছাড়ে। দ্বিতীয় উড়ান অর্থাৎ এফ-৩৪২৭১ ১.৫৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের বেশ কিছু পরে ছাড়ে।
একই পরিস্থিতি হয় এফ-৩৬০০১-এর। এটি ছাড়ার কথা ছিল ৪.৩০ মিনিটে। এরপর এফ-৩৬০৪১ ৬.৩০ মিনিটে ছিল। সবকটি বিমানই বেশকিছু দেরিতেই ছাড়ে।

আবহাওয়া প্রতিকূল, নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পরে হজের প্রথম উড়ান রওনা দিল কলকাতা থেকে

নির্বাচন বিধি নিষেধের কারণে এবারে বিমানবন্দরে রাজনৈতিক দলের বিশেষ কোনও প্রতিনিধিকে দেখা যায়নি।

সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পিবি সালিমের নেতৃত্বে এই হজ অপারেশন প্রক্রিয়া চলে। সংখ্যালঘু দফতরের কমিশনার শাকিল আহমেদ বিশেষ দায়িত্বে রয়েছেন। তিনিও বিমানবন্দরে হাজীদের শুভেচ্ছা জানাতে হাজির হন। বিশিষ্টজনের মধ্যে ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। তিনি আগত হজযাত্রীদের শুভেচ্ছ বিনিময় করেন। প্রথম উড়ানের হজযাত্রীরা মূলত মালদা, দিনাজপুর, কোচবিহার, ঝাড়খন্ড থেকে এসেছেন। তাঁরাই প্রথমদিনে হজযাত্রার উদ্দেশে রওনা দেন।