পুবের কলম প্রতিবেদক, নদিয়া:সোমবার নদিয়া জেলার কৃষ্ণনগরে বিজেপির এক কর্মসূচীতে যোগ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতা পুলিশ লুক আউট নোটিশ জারি করতে পারে। কিন্তু মহুয়া মৈত্রর বিরুদ্ধে কিছু করবে না। আমরা দশদিন দেখব। তারপর আদালতে যাব।
’’ সারা দেশ জুড়ে হাজার হাজার এফআইআর হয়েছে এবং বাংলা শয়ে শয়ে এফআইআর হয়েছে বলেও জানান তিনি।আরও পড়ুন:
তারপরই শুভেন্দু অধিকারী বলেন, ‘‘হিন্দুদের জাগতেই হবে। নাহলে বাংলা বাংলাদেশ হবে। আমরা যদি দ্বিতীয়বার উদ্বাস্তু না হতে চাই তাহলে কালী মাতাকে অপমান করা মহুয়া মৈত্রকে গণতান্ত্রিক ভাবে আগামি লোকসভার ভোটে বিসর্জন দেব। এটুকু অঙ্গীকার করতে পারি।
’’আরও পড়ুন:
এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘‘বিবেকানন্দের মতো বলতে হবে আমরা আগে হিন্দু। তারপর ব্রাহ্মন, তারপর মাহিস্য, মতুয়া, নমশুদ্র বা জনজাতি।’’ কালী বিতর্ক নিয়ে যে মহুয়া মৈত্রকে ছেড়ে কথা বলবে না বিজেপি, এদিন কৃষ্ণনগরেই তা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
মহুয়া মৈত্রর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দশ দিন পরেও পুলিশ কোনও পদক্ষেপ না করলে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হবে বলেও তিনি জানান।