https://twitter.com/PTI_News/status/1701156752467566962?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1701156752467566962%7Ctwgr%5E8b7c34099095e298eeb055a55597f1c88b9a6f5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2023%2F09%2Fthey-will-bomb-ram-mandir-blame-muslims-karnataka-congress-mla-br-patil-says-in-a-viral-video%2F
পুবের কলম,ওয়েবডেস্ক: রামমন্দিরে বোমা মেরে মুসলিমদের কাঠগড়ায় দাঁড় করাতে পারে বিজেপি। কর্নাটকে কংগ্রেসী বিধায়কের এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রামমন্দির নিয়ে কংগ্রেস বিধায়ক ভিআর পাতিলের মন্তব্যের ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। মন্তব্যের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে ট্যাগ করেছে বিজেপি।
আরও পড়ুন:
https://twitter.com/erbmjha/status/1706557005018931512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1706557005018931512%7Ctwgr%5E8b7c34099095e298eeb055a55597f1c88b9a6f5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2023%2F09%2Fthey-will-bomb-ram-mandir-blame-muslims-karnataka-congress-mla-br-patil-says-in-a-viral-video%2F
আরও পড়ুন:
তাতে কংগ্রেস নেতাকে বলতে শোনা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়ের সম্ভাবনা ক্ষীণ। আর এটা বুঝতে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে জয়ী হওয়ার চেষ্টা করবে বিজেপি। সেক্ষেত্রে, রামমন্দিরেও বোমা ফেলতে পারে তারা। তারপর তার দায় মুসলিমদের ওপর চাপাতে পারে ওরা।
আরও পড়ুন:
https://twitter.com/BJP4Karnataka/status/1706337766395793778?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1706337766395793778%7Ctwgr%5E8b7c34099095e298eeb055a55597f1c88b9a6f5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2023%2F09%2Fthey-will-bomb-ram-mandir-blame-muslims-karnataka-congress-mla-br-patil-says-in-a-viral-video%2F
আরও পড়ুন:
এই ভিডিয়োটির সত্যতা অবশ্য পুবের কলম যাচাই করেনি। পাতিলের এই মন্তব্যকে সামনে রেখে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেস নেতার মন্তব্যের বিরোধিতায় বিজেপি বলেছে অযোধ্যায় নির্মিয়ামান রামমন্দিরে কুনজর দিচ্ছে কংগ্রেস। হিন্দু-মুসলমানের মধ্যে একটি উত্তেজনা পরিস্থিতির সৃষ্টির পরিকল্পনা নিয়েছে তারা। ভুল করে কর্নাটকের বিধায়ক সেই পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছে বলে পোস্টে অভিযোগ বিজেপির।
আরও পড়ুন:
https://twitter.com/news24tvchannel/status/1706549927743299954?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1706549927743299954%7Ctwgr%5E8b7c34099095e298eeb055a55597f1c88b9a6f5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2023%2F09%2Fthey-will-bomb-ram-mandir-blame-muslims-karnataka-congress-mla-br-patil-says-in-a-viral-video%2F