পুবের কলম, ওয়েবডেস্ক : ফের বড় ধরনের বিভ্রাটের শিকার হল ট্যুইটার। মোট ৮৭০০-এর বেশি ট্যুইটার ব্যবহারকারী তাদের সাইটের সমস্যার কথা জানিয়েছেন। ব্যবহারকারীদের অভিযোগ, তাদের অ্যাকাউন্টে সাইন করার সময়ই একটি পপ আপ বার্তায় সমস্যার মেসেজ আসতে থাকে। সূত্রের খবর, ইলন মাস্ক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার ট্যুইটার ডাউন হল।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দিনের শুরুতে যখন ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং পরিষেবাটি অ্যাক্সেস করার চেষ্টা করেছিল, তখন তাদের কাছে একটি ত্রুটি বিজ্ঞপ্তি আসে।
ব্যবহারকারীরা এদিন সকাল সাড়ে সাতটা থেকেই এই সমস্যার সম্মুখীণ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০,০০০ জনেরও বেশি ব্যবহারকারী এই সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট ব্যবহার করার বিষয়ে সমস্যার কথা জানিয়েছেন। যদিও কিছু ব্যবহারকারী বলেছেন যে তারা স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে গিয়েছেন। অন্যরা অভিযোগ করেছে যে তাদের ট্যুইটার নোটিফিকেশনগুলি কাজ করছে না।আরও পড়ুন:
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector.com এর মাধ্যমে জানা গিয়েছে, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার ডাউন ছিল বুধবার।
এর ফলে হাজার হাজার ব্যবহারকারীর সমস্যার সম্মুখীন হন। মোবাইল এবং ডেস্কটপ এই জায়গা থেকেই ব্যবহারকারীরা সাইটটি অ্যাক্সেস করতে পারেনি। প্রতিবার তাঁরা পপ-আর বার্তা পেয়েছিলেন।আরও পড়ুন:
উল্লেখ্য, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে ট্যুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। মাত্র দুই মাস যেতে না যেতেই একের পর এক বিভ্রাটে জেরবার ট্যুইটার।
অধিগ্রহণ করার পরেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং টেসলার সিইও ইলন মাস্ক ট্যুইটারে একাধিক রদবদল আনেন। প্রথমেই সংস্থার কর্মীদের উল্লেখযোগ্যভাবে ছাঁটাই করতে শুরু করেন। তার পরে অর্থপ্রদানকারী সদস্যপদ চালু করেন মাস্ক।আরও পড়ুন:
সর্বশেষ পদক্ষেপে হিসেবে মাস্ক ট্যুইটারের নীতিগুলি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। ইলন বলেছেন, নতুন ট্যুইটার নীতি শুধুমাত্র বিজ্ঞানকে অনুসরণ করবে না, যুক্তিসঙ্গতভাবে বিজ্ঞানকে প্রশ্নও করবে।