পুবের কলম প্রতিবেদক: স্কুল পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এড়াতে এবার পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এক নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, চলতি বছর থেকে স্কুলগুলিকে সিলেবাস মেনেই প্রশ্ন করতে হবে। এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সামেটিভ পরীক্ষা।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী, পর্ষদ এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনও বিতর্ক চায় না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বছরে দেখা গিয়েছে, স্কুলের প্রশ্নপত্র হোক বা টেস্টের প্রশ্নপত্র, সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্নই থাকে।
যার ফলে সমস্যায় পড়তে হয়ে মূলত পড়ুয়াদের।আরও পড়ুন:
পর্ষদ সূত্রের খবর, মূলত শিক্ষার্থীদের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সময় যাতে তাদের কোনও সমস্যায় পড়তে না হয় তাই এই নির্দেশ জারি স্কুলগুলিকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণির সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র শুধুমাত্র বিষয় ভিত্তিক শিক্ষক/ শিক্ষিকারাই করতে পারবেন।
আরও পড়ুন:
অন্য কোনও রকম শিক্ষক সংগঠন বা এজেন্সির সাহায্য নিয়ে নয়।
পাশাপাশি, একাধিক স্কুল মিলিত ভাবে কোনও প্রশ্ন করতে পারবে না। সুত্রের খবর, বিভিন্ন শিক্ষক সংগঠন নিজেদের মতন করে প্রশ্নপত্র তৈরি করে স্কুলকে বিক্রি করে। যার ফলে পরবর্তীতে নানা ভুল ভ্রান্তি দেখা দেয় প্রশ্নপত্রে, এবং বিতর্কের সম্মুখীন হতে হয় স্কুলগুলি ও পর্ষদকে। এই পরিস্থিতি পর্ষদের নজরে আসার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক সংগঠনের একাংশ।