০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ওমিক্রনের টিকা আনছে ফাইজার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওমিক্রন মোকাবিলায় বিজ্ঞানীদের উদ্বেগের মাঝেই সুখবর দিল আমেরিকার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। প্রতিষ্ঠানটি জানাল, মার্চের মধ্যেই ওমিক্রনের জন্য বিশেষ কার্যকরি ভ্যাকসিন বাজারজাত ফেলবে তারা। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, অনেক দেশের আগ্রহের কারণে ফাইজার এরই মধ্যে কিছু ডোজ প্রস্তুত করছে।

তিনি বলেন, ‘আশার কথা হল আমরা এমন কিছু অর্জন করব, যা পথ দেখাবে। সংক্রমণের বিরুদ্ধে ভালো সুরক্ষা দেবে। এই সুরক্ষা হবে হাসপাতালে ভর্তি হওয়া এবং ভয়াবহ অসুস্থতা থেকে। বর্তমানে বিষয়টি যৌক্তিক।’

আরও পড়ুন: আগামী বছরে মিলবে ডেঙ্গি ভ্যাকসিন, দাবি ICMR-এর

ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এজেন্সির এক গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ২০ সপ্তাহ পর কোনও ব্যক্তি ওমিক্রনের বিরুদ্ধে ১০ শতাংশ সুরক্ষিত থাকেন। তবে এই টিকা ভয়াবহ অসুস্থতা থেকে সুরক্ষা দেয়। লক্ষ্ণণযুক্ত সংক্রমণ শতকরা ৭৫ ভাগ কমিয়ে দিতে কার্যকর বুস্টার ডোজ।

আরও পড়ুন: আফ্রিকার ১০ দেশ ম্যালেরিয়ার নয়া টিকাকে অনুমোদন দেবে: হু  

আমেরিকার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, আলাদাভাবে সুনির্দিষ্ট করে ওমিক্রন টিকা অপ্রয়োজনীয়। কারণ, বর্তমানে যেসব টিকা আছে তার বুস্টার ডোজই যথেষ্ট সুরক্ষা দিয়ে থাকে। ওদিকে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানে ব্যানসেল বলেছেন, ওমিক্রনকে টার্গেট করে তাদের কোম্পানি বুস্টার ডোজ তৈরি করছে। শীঘ্রই এর ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে। তিনি বলেন, বিভিন্ন সরকারের কাছে এই বুস্টার ডোজের চাহিদা প্রবল।

আরও পড়ুন: নিউমোনিয়া টিকার ট্রায়াল শুরু হল কলকাতায়

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ওমিক্রনের টিকা আনছে ফাইজার

আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার