পুবের কলম,ওয়েবডেস্ক: ধর্ষণে অভিযুক্তদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ করল ছত্তিশগড় প্রশাসন। স্বাধীনতা দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রী বঘেলের। সংশ্লিষ্ট রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর জন্য এই সিদ্ধান্ত।
আরও পড়ুন:
মঙ্গলবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে বঘেল জানিয়েছেন, শিশু এবং মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ-সহ যৌন হেনস্থার মতো নানা অপরাধে অভিযুক্তদের সরকারি চাকরি দেওয়া হবে না।
ঘটনায় দোষ প্রমাণিত হলে সরকারি চাকুরিপ্রাপ্তদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজস্থান সরকারও মহিলাদের উপর অপরাধ রুখতে কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল।আরও পড়ুন:
মঙ্গলবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আরও বলেন, নারীর নিরাপত্তা, সম্মান ও মর্যাদা বজার রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ছত্তিশগড় সরকার। তাই তাদের সম্মানে কেউ হাত দিলে, সরকারি কোনও সাহায্য সে পাবে না।