পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গাজার মসজিদগুলোতে একসঙ্গে ধ্বনিত হলো আজানের সুর। শুক্রবার ক্ষতবিক্ষত শহর জুড়ে হাজারো ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নেন।
আরও পড়ুন:
যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বহু মানুষ অর্ধভাঙা মসজিদে, কেউ খোলা আকাশের নিচে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। স্থানীয় বাসিন্দা গালিদ আল-নিমরা বলেন, “দুই বছরের বিচ্ছিন্নতার পর একসঙ্গে নামাজ পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”
আরও পড়ুন:
হামাসের তথ্যমতে, গাজার ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১৬০টিই আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ভগ্নাবশেষ মসজিদেও শত শত মুসল্লি দোয়ায় মগ্ন হন।
আরও পড়ুন:
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহলে এই সংখ্যাগুলো নিয়ে বিতর্ক থাকলেও, গাজার মানুষের প্রার্থনায় এখন একটাই আশা-শান্তি ও পুনর্গঠন।