আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যরাতে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারালেন তিন ভারতীয় জওয়ান। শুক্রবার মধ্যরাতে জম্মু- কাশ্মীরে ঘটে এই ঘটনা। নিহত জওয়ানরা সকলেই ৫৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য।
ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণরেখা থেকে দু’-এক কিলোমিটার আগে কুপওয়ারার মাছিল এলাকায়।ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। একজনকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
পুলিশ জানায়, মাচিল সেক্টরে মোতায়েন তিন সেনা সদস্য তুষারধসে বরফের নিচে চাপা পড়েন।
যখন তাঁদের বের করে আনা হয়, ততক্ষণে তাঁরা প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে জওয়ানদের পরিচয় প্রকাশ করা না হলেও পরে নামের তালিকা প্রকাশ করা হয়। সেনার তরফে জানানো হয়েছে তিনজন জওয়ানকে আলমোড়ার কাছে পোস্ট করা হয়েছিল এবং এই তুষারপাত ঘটে প্রায় ১২টা নাগাদ। এই দুর্ঘটনায় যে তিন জওয়ান প্রাণ হারিয়েছেন তারা হলেন সৌভিক হাজরা, মুকেশ কুমার এবং গায়কওয়াদ মনোজ লক্ষ্মণ রাও। মৃতদেহগুলিকে ১৬৮ এমএইচ ড্রাগমুল্লায় স্থানান্তরিত করা হয়েছে।আরও পড়ুন: