আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: পড়ুয়াদের জন্য স্কুল ইউনিফর্ম তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্যসরকার। এবার টেক্সাইল পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
আরও পড়ুন:
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে অনেক উদ্যোগপতি এই বস্ত্র তালুকে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই বস্ত্র তালুক বা টেক্সাটাইল পার্ক গড়ে উঠলে একদিকে যেমন রাজ্যে আসবে বিনিয়োগ তার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থানের সুযোগও।
আরও পড়ুন:
২০০ একর জমির ওপর গড়ে উঠবে এই টেক্সাইল হাব। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের শালবনি, দুর্গাপুর এবং আসানসোলে জমি চিহ্নিত করা হয়ে গিয়েছেই বলেই খবর।
আরও পড়ুন:
২০০০ কোটি টাকা বিনিয়োগ রাজ্যে আসতে চলেছে এই শিল্প তালুকের হাত ধরে, এছাড়াও তৈরি হবে ৩০ হাজার কর্মসংস্থানের সুযোগ।
আরও পড়ুন:
উল্লেখ্য শনিবারেই রাজ্যে বস্ত্রশিল্পের সম্ভাবনা নিয়ে এমএসএমই দফতর একটি কর্মশালার আয়োজন করে।
৬০০ জনের কাছাকাছি উদ্যোগপতি এই কর্মশালায় অংশ নেন। কেন বস্ত্রশিল্পকে নিয়ে রাজ্যসরকার এতটা উৎসাহ দেখাচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পড়ুয়াদের ইউনিফর্ম বানানোর জন্য ৮০০ টি বিদ্যুৎচালিত তাঁতে এখন ১ কোটি মিটার কাপড় তৈরি করা হচ্ছে। সেই লক্ষ্যমাত্রাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে ৪ কোটি মিটারে।