আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ডিসেম্বর শেষ হতে চলল, অথচ সেভাবে শীতের দেখা নেই। সামনেই বড়দিন, নতুন বছর, তাই শহরবাসীর মনে আক্ষেপটা থেকেই যাচ্ছিল। তবে শনিবার সকালেই পারদ পতন। তাপমাত্রা নামলো ১৩ তে।
আরও পড়ুন:
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এখনও পর্যন্ত চলতি মরশুমের শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম আছে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে রাজ্যের ওপর দিয়ে এখন বয়ে চলেছে উত্তর -পশ্চিম বাতাস। যার জেরে কমছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এইরকমই জাঁকিয়ে ঠান্ডা থাকবে। বড়দিনের আগেই শীতের জোরালো ব্যাটিং, খুশি শহরবাসীও।
আরও পড়ুন: