পুবের কলম,ওয়েবডেস্ক: মহিলাদের সম্ভ্রমের উপর আঘাত আসছে দেশজুড়ে। রাজনৈতিক কারণেই হোক কিংবা প্রতিহিংসাবশত   প্রতি ঘটনাতেই মহিলাদের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলছে। সমাজ আধুনিক হলেও একশ্রেণীর পুরুষ মহিলাদের নিজেদের সম্পত্তি ভেবে ব্যভিচারের খেলা চালিয়ে যাচ্ছে। কাশ্মীর থেকে দিল্লি, মণিপুর থেকে উত্তরপ্রদেশ, ছবিটা সর্বত্র একই। সম্প্রতি মণিপুরেও প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানো  হয়েছিল। সোশ্যাল সাইটে ছড়ানো হয়েছিল সেই ভিডিয়ো। এবার ঘটনাস্থল রাজস্থান।
এক আদিবাসী অন্তঃসত্বা মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল ‘গুণধর’ স্বামীর বিরুদ্ধে। হাঁটানো হল প্রকাশ্য  রাস্তায়। ভাইরাল ভিডিয়ো।

https://twitter.com/ashokgehlot51/status/1697670018132218327?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1697670018132218327%7Ctwgr%5E48aa0bcdd9131c6768d0a54fedacae859e9eb914%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Frajasthan-man-allegedly-parades-wife-naked-3-arrested%2F

দেখা যাচ্ছে , নিজেকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন করছে মহিলাটি। কিন্তু তার স্বামী কোনোরকম মায়াদয়া না দেখিয়ে তাঁকে নগ্ন করায় ব্যস্ত। পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকেও তার স্বামীকে উস্কানি দিতে দেখা যায়।
এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৩১ আগস্ট ওই মহিলা পাড়ার  এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উভয়ে  বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজনও সেখানে পৌঁছায়। প্রথমে তারা মহিলাকে ধরে মারধর করে। এরপর তাকে উলঙ্গ করে গ্রামে ঘোরানো হয়।

https://twitter.com/JPNadda/status/1697805887836926189?
ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1697805887836926189%7Ctwgr%5E48aa0bcdd9131c6768d0a54fedacae859e9eb914%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Frajasthan-man-allegedly-parades-wife-naked-3-arrested%2F

এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। মাস ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে।  তার আগে এহেন ঘটনায় গেহলট সরকারের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির।

শুক্রবার রাতে ঘটনার নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানান, সভ্য সমাজে এ ধরণের আচরণ দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি গ্রহণ করা হবে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে জান গেহলট সরকার।