পুবের কলম, ওয়েবডেস্ক: ‘প্রশ্নঘুষ’কাণ্ডে সাংসদ মহুয়া মৈত্রের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে লোকসভায়। এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে এথিক্স কমিটি। সেই রিপোর্ট নিয়ে লোকসভা কোন পথে এগোবে, তা স্পিকার ঠিক করবেন। ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টো। লোকসভায় শুরু হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির দেওয়া রিপোর্ট নিয়ে আলোচনা ।
স্পিকার ওম বিড়লা এই আলোচনার জন্য আধঘণ্টা সময় বরাদ্দ করেন। তারপরই কংগ্রেস এবং তৃণমূল দুই দলই একসঙ্গে রিপোর্ট পড়ার জন্য আরও কিছুটা সময় চাইল। মহুয়া মৈত্রকে এদিন বলার সুযোগ পর্যন্ত দিলেন না স্পিকার ওম বিড়লা। তিনি জানান, মহুয়া আগে নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছিলেন। তাই আবার তাঁকে সুযোগ দেওয়া হবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের তরফে তিনি কথা বলবেন না। কথা বলবেন মহুয়া নিজে। এ ভাবে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে মহুয়াকে বলার সুযোগ করে দিতে চাইছে তৃণমূল। তারও বিরোধিতা করে বিজেপি। কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি বলেন, ‘‘১২টায় রিপোর্ট পেশ করে ২টোয় তা নিয়ে আলোচনা স্বাভাবিক নয়। তিন-চার দিন রিপোর্ট পড়ার জন্য সময় দিলে পৃথিবী উল্টে যাবে না। বিচারব্যবস্থার সাধারণ নিয়ম এখানে মানা হচ্ছে না। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁকে কথাই বলতে দেওয়া হচ্ছে না। তা ছাড়া, এথিক্স কমিটি শুধু সুপারিশ করতে পারে। কী সাজা হবে, তা তারা ঠিক করে দিতে পারে না।’’মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ, রিপোর্ট পড়তে সময় চায় তৃণমূল-কংগ্রেস
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩
আরও খবর
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা
উত্তরপ্রদেশে গোমাংস রান্না করার সন্দেহে গ্রেফতার ৩ মহিলা
বিজনোরে চলল বুলডোজার, ভেঙে ফেলা হল নির্মীয়মাণ মসজিদ
ভেনেজুয়েলার বিপর্যয় মোকাবিলায় হাত বাড়াল বন্ধু ভারত: সেনা হাসপাতাল ও ভীষ্ম কিউব সাহায্য পাঠাল নয়াদিল্লি
রামমন্দিরের অনুদান চুরিতে আটজনের কাছ থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকা
রামমন্দিরের অনুদান চুরিতে আটজনের কাছ থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকা
‘রামের নামে যারা ক্ষমতায় এসেছে, রামই তাদের সরাবেন’: অযোধ্যায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ কেজরিওয়ালের
‘রামের নামে যারা ক্ষমতায় এসেছে, রামই তাদের সরাবেন’: অযোধ্যায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ কেজরিওয়ালের
হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’: ভারতকে ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’: ভারতকে ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
হারের পরও দমছেন না পিকে, এবার নিজেই ভোটের লড়াইয়ে নামার ইঙ্গিত
হারের পরও দমছেন না পিকে, এবার নিজেই ভোটের লড়াইয়ে নামার ইঙ্গিত
ভাঙনের মুখে মহা বিকাশ আঘাড়ী! জোটের গুরুত্বপূর্ণ রণকৌশল বৈঠক এড়ালেন ২৩ বিধায়ক
ভাঙনের মুখে মহা বিকাশ আঘাড়ী! জোটের গুরুত্বপূর্ণ রণকৌশল বৈঠক এড়ালেন ২৩ বিধায়ক
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
ভবানীপুর মামলায় ইভিএম-ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ভাঙতে পারে জুন মাসের সব রেকর্ড