পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী কাল সোমবার প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকা দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। স্বাভাবিকভাবেই তাতে অনেকের নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই অবস্থায় ফের এগিয়ে এলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।নাম বাদ পড়লেই ফের একবার তিনি পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন।
এর পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোট করানোর বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।আরও পড়ুন:
রবিবার কর্মীসভায় যোগ দিয়ে মমতা অভয় বার্তা দিয়ে বলেন, এসআইআরে নাম বাদ পড়লে চিন্তা করার কারণ নেই। তৃণমূল তাঁদের আইনি সহায়তা দেবে। একইসঙ্গে, তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি বহিরাগত নিয়ে আসছে ভবানীপুরে। তবে তার কোনও প্রভাব পড়বে না ভোটে।
মমতার দাবি, এবারের ভোট শান্তিপূর্ণ হবে। কোনও রকম প্ররোচনায় পা না দিয়ে তিনি কর্মীদের শান্তিপূর্ণভাবে ভোটের বার্তাও দিয়েছেন মমতা।আরও পড়ুন:
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে চর্চিত কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভবানীপুর। এখানে সরাসরি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই প্রায় ৫৯ হাজার ভোটে জয় পেয়েছিলেন মমতা। সেই ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যেই এবার সংগঠনকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন অভিষেক।এদিকে ইতিমধ্যেই ‘উন্নয়ন ঘরে ঘরে’ এবং ‘ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমেছে তৃণমূল।