ইরানকে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের টানাপোড়েনের আবহেই মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । বৃহস্পতিবার সকালে
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয় বহুল আলোচিত এই বৈঠক।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির মতে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের রাষ্ট্রনেতাদের এই বৈঠকের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।
বাণিজ্য, ভূ-রাজনীতি, তাইওয়ান ইস্যু, পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং সামরিক কূটনীতি— একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও , প্রতিরক্ষামন্ত্রী পেটা হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
আরও পড়ুন:
তবে এখনও পর্যন্ত চীনা প্রতিনিধি দলের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। কূটনৈতিক মহলের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর ফলাফল বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে।