পুবের কলম,ওয়েবডেস্ক: বদলে গেল টুইটারের লোগো। অতি পরিচিত নীল পাখির বদলে  লোগো এখন ‘এক্স’। ঘোষণা আগেই হয়েছিল। গত ১৭ বছর ধরে টুইটারের অবিচ্ছেদ্য অঙ্গ এই নীল পাখি।
সেই পাখিকেই এবার চিরতরে উড়িয়ে দিল এলন মাস্ক। পাশাপাশি নীল-সাদা 'থিম'-এর বদলে টুইটারের নয়া 'থিম' এখন কালো। গতরাতেই টুইটারের নয়া ইউআরএল-এর ঘোষণা করেছিলেন টেসলা কর্তা।

উল্লেখ্য, এলনের এই ‘এক্স’-প্রীতি অবশ্য নয়া কিছু নয়।
১৯৯৯ সালে এক্স ডট কম নামে একটি ওয়েবসাইট কিনে ছিলেন মাস্ক। সূত্রের খবর, সেই  ওয়েবসাইটকে পুনরায় পুনরুজ্জীবিত করতে পারেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে একের পর এক বদল করেছেন এলন মাস্ক। এই আবহে গতকালই এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছিলেন, 'শীঘ্রই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব।'