০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দু’বছর পর জেলমুক্ত কাশ্মীরি সাংবাদিক ফাহাদ

শ্রীনগর, ২৩ নভেম্বর: প্রায় দু’বছর পর জেলমুক্ত হলেন সাংবাদিক ফাহাদ শাহ। জঙ্গি কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কাশ্মীরি সাংবাদিক শাহকে। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। দীর্ঘসময় জেলে কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার নিজের বাড়ি ফিরেছেন তিনি।

আরও পড়ুন: রাকশান্দাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, ২০১১ সালে তাঁর নিউজ আউটলেট ‘দ্য কাশ্মীর ওয়ালা’তে একটি সংবাদ প্রকাশের পর, জঙ্গিযোগের অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশের তদন্তকারী সংস্থা শাহকে গ্রেফতার করেন। চলতি বছরের শুরুতে তথ্য প্রযুক্তি আইনে নিউজ আউটলেটটিকে নিষিদ্ধও করা হয়েছিল। ‘দ্য কাশ্মীর ওয়ালা’র সম্পাদক ফাহাদ শাহ বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন তিনি।

জম্মু ও কাশ্মীর হাইকোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা জঙ্গি কার্যকলাপ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সমস্ত অভিযোগ বাতিল করেন। শাহ গ্রেফতারি নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় কাশ্মীরি প্রশাসনকে। রাজ্যের উচ্চ আদালত বলেছেন, ‘সাংবাদিকের বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তাঁরা সংবাদ প্রকাশ করতেই পারেন।’

আন্তজার্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এক বিবৃতিতে শাহের মুক্তিকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি বলেছেন, প্রশাসন ‘দ্য কাশ্মীরওয়ালা’র উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হোক।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

জ্ঞানেশ ভ্রমণ, তারপর তারিখ: নির্বাচনের আগে পর্যালোচনার জন্য ৯-১০ মার্চ বাংলায় আসবে নির্বাচন কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’বছর পর জেলমুক্ত কাশ্মীরি সাংবাদিক ফাহাদ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার