আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আবারও সাফল্য পেলো সামসেরগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ধুলিয়ান পাকুর রোড থেকে ৭৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার তৎপরতায় ৭৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয় দুই যুবকে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর বুধবার সন্ধ্যায় শামসেরগঞ্জ থানার ধুলিয়ান পাকুর রোড থেকে এসটিএফ এবং সামসেরগঞ্জ থানার যৌথ তৎপরতায় গ্রেফতার করা হয়েছে ওই দুই যুবককে। ধৃতদের নাম মুক্তার শেখ, এবং আব্দুল উকিল দুজনেরই বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে। বৃহস্পতিবার ধৃত দুই যুবককে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: