সৌদি আরবের মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাত এলাকায়। বাসটি মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী, যাত্রীদের অনেকে দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।
সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে বের হওয়ার সুযোগও পাননি তাঁরা।আরও পড়ুন:
নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। আগুনে বাস সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। মোহাম্মদ আব্দুল শোয়েব নামের একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে।
নিহতদের পরিচয় সনাক্ত ও মৃতদেহ দেশে ফেরত পাঠাতে বিশেষ সেল গঠন করা হয়েছে। রাজ্য সচিবালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।আরও পড়ুন:
ভারত সরকার নিহতদের পরিবারের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে:
আরও পড়ুন:
+৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪, +৯১ ৯৯১২৯১৯৫৪৫
আরও পড়ুন:
জেদ্দায় ভারতীয় দূতাবাসও ২৪/৭ জরুরি নম্বর চালু করেছে:
আরও পড়ুন:
৮০০২৪৪০০০৩
আরও পড়ুন:
হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪২ জন উমরাহযাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আল-মীনা হজ অ্যান্ড উমরাহ ট্রাভেলসের মাধ্যমে যাত্রা করা প্রায় ১৬ জনও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি কেন্দ্রীয় সরকারকে দ্রুত মৃতদেহ ফেরত পাঠানোর এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গভীর শোক জানিয়ে জানিয়েছেন, রিয়াদ ও জেদ্দার ভারতীয় মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।