পুবের কলম ওয়েবডেস্ক : দেশের সংবিধান রচিত হওয়ার পরে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে ৪৩ বছর সময় লেগেছিল। বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। আর মাত্র এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্ঠায় সেই সংরক্ষণ পঞ্চাশ শতাংশ করে দেওয়া হয়। ২০১২ সাল থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই সুবিধা ভোগ করছেন মহিলারা। বলতে গেলে পশ্চিমবাংলাতে ত্রিস্তর পঞ্চায়েতিরাজের অর্ধেক আকাশটাই এখন মহিলাদের হাতের মুঠোয়।
মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের ক্ষমতায়নে সর্বতোভাবে সংগ্রাম করে চলেছেন। অন্তত এমনটাই দাবি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। শনিবার তিনি জঙ্গিপুর জেলা সাংগঠনিক মহিলা তৃণমূল এবং বঙ্গ জননী আয়োজিত পঞ্চায়েত সভা-২০২২ শীর্ষক একটি ইন্ডোর প্রোগ্রামে বক্তব্য রা'ছিলেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে আয়োজিত সংগঠনের কর্মসূচিতে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমল সভাপতি তথা সাংসদ 'লিলুর রহমান, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বঙ্গ জননী সভানেত্রী মালা রায়, রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুহাম্মদ আখরুজ্জামান, বিধায়ক আমিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ-সভাপতি ঝর্ণা দাস, মুহাম্মদ সোহরাব, হালিমা বিবি প্রমুখ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন সভামঞ্চে উপস্থিত প্রত্যেক বক্তার বক্তব্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের সাফল্য ধরে রা'তে মহিলা কর্মীদের ও ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। মুহাম্মদ সোহরাবের মত বর্ষীয়ান রাজনীতিকের বক্তব্যেও সংগঠনকে সুসংদ্ধভাবে পরিচালনার পরামর্শ দেওয়া হয়। সংক্ষিপ্ত অথচ মনোজ্ঞ বক্তব্য তুলে ধরতে দেখা গেছে সাংসদ 'লিলুর রহমানকে। তিনি মহিলাদেরও সমান রাজনৈতিক ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন। 'লিলুর রহমান রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক একের পর এক বাস্তবায়িত জনমুখী কর্মসূচীগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরে বক্তব্য পেশ করেন। এদিনের সভায় মহিলা কর্মীদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত।আরও খবর
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
দিল্লির যন্তর মন্তরে হামলার ছক! পঞ্জাবে আইএসআই-এর মদতপুষ্ট ৯ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
ট্রাম্পের সফরের আগে গলফ ক্লাবের কাছে অস্ত্রসহ গ্রেপ্তার ১, বাড়ি থেকে মিলল রাইফেল-পিস্তল গুলি
জেন-জি পড়ুয়াদের মুখোমুখি হবেন মোহন ভাগবত!
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’