পুবের কলম প্রতিবেদক: ১৯৮৪ সালে দেশের প্রথম মেট্রো ট্রেন চলেছিল কলকাতায়। রুট ছিল উত্তর-দক্ষিণ করিডোর (নীল লাইন)। ৩৯ বছর পর আবারও গণপরিবহনের ইতিহাসে কলকাতার নাম লেখা হতে চলেছে। দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে এখানে চলবে।
মাটির ৩৩ মিটার নীচে এবং হুগলি নদীর পৃষ্ঠের ১৩ মিটার নীচে ৫২০ মিটার দীর্ঘ একটি টানেলে দুটি ট্র্যাক স্থাপন করা হয়েছে।আরও পড়ুন:
হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশন পর্যন্ত, মেট্রো একটি টানেলের মধ্য দিয়ে ৫২০মিটার দীর্ঘ যাত্রা শেষ করবে। ট্রেনটি মাত্র ৪৫ সেকেন্ডে ৮০কিমি/ঘন্টা বেগে টানেল অতিক্রম করবে। এই টানেলের মাধ্যমে হাওড়া সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত হবে এবং প্রতিদিন ৭ থেকে ১০ লাখ মানুষের যাতায়াত সহজ হবে।