আঙ্কারা, ২৫ জানুয়ারি: রাষ্ট্রসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমূল সংস্কার আনার আহ্বান জানিয়েছে ইরান। ইরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যায়নবাদী ইসরাইলের চালানো গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এসব আন্তর্জাতিক সংস্থা তাদের কার্যকারিতা হারিয়েছে। আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার তুর্কি সমকক্ষ রিসেপ এরদোগানের সঙ্গে দু’ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে গঠন করাই হয়েছিল শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের আর কোনও কার্যকারিতা নেই।
’ ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে তারা আর কার্যকর নয়।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যেতে হবে।’ রায়িসি ফিলিস্তিনকে শীর্ষ মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, ‘গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে।’ তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে, বিশ্ব মোড়ল আমেরিকা ইসরাইলি গণহত্যার ঘৃণ্য সহযোগীতে পরিণত হয়েছে’। ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, গাজায় চলমান ভয়াবহ অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য ইসরাইলের অর্থনৈতিক ধমনীগুলো কেটে ফেলতে হবে। ১০০ দিনেরও বেশি সময় ধরে দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ায় ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণকে চলমান যুদ্ধের ‘প্রকৃত বিজয়ী’ বলে উল্লেখ করেন। যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে এ আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান। এর আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি নতুন ও পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি।‘যুদ্ধ বন্ধে ব্যর্থ রাষ্ট্রসংঘ’, এরদোগান-রাইসি বৈঠক আঙ্কারায়
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১৫:০২
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের