পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরানের আকাশসীমায় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হওয়া মার্কিন পাইলটকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। তুমুল সংঘর্ষের মধ্যেই দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমান-এর দ্বিতীয় ক্রু সদস্যকে তীব্র গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনও তিনি সম্পূর্ণ নিরাপদ নন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই পাইলটকে নিরাপদে বাইরে নিয়ে আসাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্ধারকারী দলকে ইরানের ভেতর থেকেই নিরাপদ স্থানে ফিরতে হবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। এরপর থেকেই নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী।
উদ্ধার অভিযানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সেনারাও ইরানে প্রবেশ করে বলে জানা গেছে।আরও পড়ুন:
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। অন্যদিকে, ওই পাইলটকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও করেছে ইরান। ফলে পাইলটকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, উদ্ধার হওয়া সত্ত্বেও এখনও তাকে ইরান থেকে বের করে আনা সম্ভব হয়নি।