পুবের কলম, ওয়েবডেস্ক: পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন প্রায় ৪০ জন। কেরলের সিইউএসএটি বিশ্ববিদ্যালয়ে নিকিতা গান্ধীর একটি অনুষ্ঠানে প্রবল ভিড়ের জেরে এই দুর্ঘটনা ঘটে যায়। আহতের সংখ্যা প্রথমে ৪০ হলেও, শেষ পর্যন্ত তা ৬০ গন্ডিতে এসে দাড়ায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সিইউএসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খোলা অডিটোরিয়ামে চলছিল কনসার্ট।
সেই সময় নিকিতা গান্ধী ষ্টেজ পারফরমেন্স করছিলেন। তখনই ঘটে যায় বিপত্তি। অনুষ্ঠানের সময় হালকা বর্ষণ হচ্ছিল। আর ততক্ষণে ভিড়ও বাড়ছিল। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারার মহম্মদ সেলিম চিবি জানিয়েছেন, অডিটোরিয়ামের বাইরে থেকে অনেকে ভিতরে ঢোকার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি ঘটিয়েছেন।