০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে একাধিকবার ধর্ষণ। এমনই অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের এক সরকারি মেডিক্যাল ইনস্টিটিউটের। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত দুই সপ্তাহের মধ্যে ওই মেডিক্যাল ইনস্টিটিউটে ধর্ষণের দ্বিতীয় ঘটনা।

সূত্রের খবর, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্যক্তিগত ছবি ভাইরাল করার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক। পুলিশ সূত্রে জানা গেছে, কায়সারবাগ থানায় দায়ের করা এফআইআরে অভিযোগকারী ছাত্রী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ে চূড়ান্ত করার জন্য বলা হলে অভিযুক্ত তা অস্বীকার করেন এবং সামাজিক মাধ্যমে তাঁর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুন: রাজস্থানে মহিলা কনস্টেবল ধর্ষণের অভিযোগে এসআই-সহ তিন পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

এদিকে ডেপুটি কমিশনার অব পুলিশ বিশ্বজিৎ শ্রীবাস্তব বৃহস্পতিবার জানান, “অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের পরিচয় ও ঠিকানা যাচাই করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নির্যাতিত নার্সিং ছাত্রীর জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হবে।”

আরও পড়ুন: বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার ইউনুস পুলিশের, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গের এক চিকিৎসক সহকর্মী আরেক চিকিৎসকের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে ‘লাভ জিহাদ’-এর ফাঁদে ফেলা হয় এবং বিয়ের আগে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার সঙ্গে কথা বলেছিলেন। তবে সেই মামলার অভিযুক্ত এখনও পলাতক।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২ জানুয়ারী ২০২৬, শুক্রবার