পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
ফিলিস্তিনিদের পরিবর্তে ১ লাখ পর্যন্ত ভারতীয় শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল ইসরাইলি নির্মাণ সংস্থাগুলো। অনুমোদনের পর হরিয়ানা সরকার ইসরাইলে নির্মাণ শ্রমিকদের জন্য ১০ হাজার পদের বিজ্ঞাপন দিয়েছে।
আরও পড়ুন:
যার মধ্যে ৩ হাজার কাঠমিস্ত্রি ও লোহা শ্রমিক, ২ হাজার মেঝে টাইলস ফিটার এবং ২ হাজার প্লাস্টার শ্রমিক চাওয়া হয়েছে। তাদের দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, শ্রমিকদের বেতন হবে প্রায় ১ হাজার ৬২৫ ডলার।
আরও পড়ুন:
একই ভাবে উত্তরপ্রদেশেও আরও ১০ হাজার কর্মীর জন্য একই রকম বিজ্ঞাপন দেওয়া হয়। চলতি মাসের শুরুতে কর্মীদের সাক্ষাৎকার নিতে ভারতে এসেছিলেন ইসরাইলের সংশ্লিষ্ট নিয়োগকারীরা । লখনউতে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন:
ইসরাইলি সরকারের এই নিয়োগ কার্যক্রমে রাজ্যের তদারককারী সরকারি সংস্থাগুলোর মধ্যে একটি হরিয়ানা কৌশল রোজগার নিগম লিমিটেড। এই সংস্থার এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেন, রাজ্যের রোহতক শহরে সপ্তাহব্যাপী নিয়োগ কার্যক্রম চলাকালীন গড়ে প্রতিদিন প্রায় ৫শ থেকে ৬শ আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে তাদের মৌখিক পরীক্ষা নিয়েছিল বিহারের একটি নিয়োগ সংস্থা।
আরও পড়ুন:
ভারত থেকে শ্রমিক নিতে ইসরাইলের সরকার আট মাসেরও বেশি সময় ধরে কাজ করছে। বর্তমান যুদ্ধকেই ইসরাইলে ভারতীয় শ্রমিক চাওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে।
আরও পড়ুন:
গত বছরের মে মাসে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ৪২ হাজার ভারতীয় নির্মাণ শ্রমিককে কাজের জন্য স্থানান্তরিত করার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: