পুবের কলম,ওয়েবডেস্ক:  সারা বিশ্ব গাজায় ইসরাইল দ্বারা সংঘটিত নজিরবিহীন মহামানবিক বিপর্যয়ের দৃশ্য দেখছে, বলল রাষ্ট্রসংঘ।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ২৭৫০ জন ইসরাইলি মিসাইল, কামান থেকে গোলা বর্ষণ এবং বিমান থেকে বোমা নিক্ষেপের ফলে নিহত হয়েছে। এই সংখ্যা প্রতি ১০ মিনিটে বৃদ্ধি পাচ্ছে। গাজায় গুরুতর আহতের সংখ্যা অগুণতি।
এই আহতদের চিকিৎসার কোনও ব্যবস্থা অবরুদ্ধ গাজায় নেই। যে কয়টি হাসপাতাল ছিল তাতেও ইসরাইল হামলা চালিয়েছে। ইসরাইল গাজা থেকে সমস্ত ডাক্তার, নার্সকে চলে যেতে বলেছে। অবশ্য গাজার ফিলিস্তিনি ডাক্তার ও স্বাস্থ্য সহায়করা বলেছেন, তাঁরা কোনও মতেই রোগীদের ছেড়ে চলে যাবেন না।
ইসরাইলি হুমকি মোতাবেক গাজার বহু ফিলিস্তিনি শিশু, নারী, বৃদ্ধ দক্ষিণের দিকে কোনওক্রমে অগ্রসর হচ্ছেন। কিন্তু তাঁরা কোথায় যাবেন তার কোনও ঠিকানা অবরুদ্ধ গাজায় নেই।

গাজায় ইসরাইলি সেনার চরম নৃশংসতার আপডেট হামাসের যোদ্ধাদের ভয়ে ইসরাইল এখনও গাজার ভিতর সৈন্য প্রবেশ করায়নি। তারা সীমান্তে ট্যাঙ্ক, সাঁঝোয়া গাড়ি ও অন্যান্য মারণাস্ত্র নিয়ে অপেক্ষা করছে। তার আগে বিমান থেকে অবিরত বোমা বর্ষণ করে গাজার সবকিছু ধ্বংস করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। প্রতিরোধ শেষ হয়ে গেছে মনে করলে ইসরাইল তার ট্যাঙ্ক ও সাঁঝোয়া বাহিনী নিয়ে গাজায় স্থলসেনা প্রবেশ করাবে।

গাজায় ইসরাইলি সেনার চরম নৃশংসতার আপডেট