' পুবের কলম, ওয়েবডেস্ক: ধীরে সুস্থে ট্রেন লাইন থেকে উঠছে আসছে একটি মেয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই, একটু আগেই সেই ট্র্যাক দিয়ে চলে গেছে একটি মালগাড়ি। সেই মালগাড়ি চলে যাওয়ার পর দেখা গেল ট্রেনের ট্র্যাক থেকে হাতে মোবাইল ফোন নিয়ে স্বাভাবিক ছন্দে উঠে দাঁড়াচ্ছে একটি মেয়ে। প্রথমে সে তার জামা কাপড় ঠিক করে নিল, তার পর সে তার জামা-কাপড় ওড়না ঠিক করতে করতে মোবাইলে কথা বলছে। একটি মালগাড়ি তার ওপর দিয়ে চলে যাওয়ার কোনও তাপ উত্তাপ নেই।
বরং উলটে ফোনে গল্প চলছে। এই ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেট দুনিয়ার। এই ভিডিওটি গত ১২ এপ্রিল শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কাব্রে। শুধু তিনদিনে এই ভিডিওর এক লক্ষ ভিউ হয়েছে।फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra)