পুবের কলম, ওয়েব ডেস্কঃ শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য অনৈতিকভাবে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে এই অতিরিক্ত শুল্কের ধাক্কায় একদিকে যেমন ভারতের রফতানি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তেমনি ভারতের বাজারে ব্যবসা করা বহুজাতিক কোম্পানিগুলির ঘুম উড়েছে। মার্কিন এই চাপিয়ে দেওয়া শুল্কের বোঝায় তারা ভারতীয়দের রাগ-ক্ষোভকে ভয় পাচ্ছে। জানা গেছে ইতিমধ্যেই পেপসি, কোকাকোলা, সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো মার্কিনি সংস্থাগুলি ভারতে বয়কট হয়ে যাওয়ার আশঙ্কা করছে।
এই আশঙ্কা যদি সত্যি হয় তবে ভারতে তাদের ব্যবসায় বিরাট ক্ষতির সম্মুখীন হবে মনে করছে সংশ্লিষ্টমহল। ইতিমধ্যেই আমেরিকান পণ্য বয়কট করে ভারতীয় পণ্য ব্যবহারের ডাক দিয়েছেন রামদেব। তিনি বলেছেন, “একজন ভারতীয়কেও যেন পেপসি, কোকাকোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে না দেখা যায়। বয়কট করা উচিত এই মার্কিন পণ্যগুলিকে। যদি এটা হয়, তাহলে আমেরিকার কানেও এই বিশৃঙ্খলার হইচই পৌঁছবে।“ রামদেব আরও বলেন, “যারা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চায়, তা সে কোনও রাজনৈতিক দলই হোক বা কোনও নেতা, তাদের দেশের স্বার্থে কথা বলা উচিত এবং দেশের মানুষকে স্বদেশি পণ্য কিনতে অনুপ্রেরণা জোগানো উচিত। ভারতে তৈরি পণ্যই কিনব আমরা। ভোকাল ফর লোকালের মন্ত্র গ্রহণ করতে হবে আমাদের।” প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ শুরু করতেই ফ্রান্স, ব্রিটেন ও কানাডাতেও আমেরিকান পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ১৪০ কোটির দেশ ভারত যদি মার্কিন কোম্পানিগুলিকে বয়কট করে, তবে আমেরিকার বাজার ও অর্থনীতি ব্যাপক ধাক্কা খাবে।ভারতের বাজারে বয়কটের আশঙ্কায় মার্কিন বহুজাতিকগুলি
আবুল খায়ের
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫, ১৪:১৫
আরও খবর
মুম্বইয়ে রোড রেজ জনিত হামলার ঘটনায় ইউসুফ পাঠানের শ্বশুর ও দুই আত্মীয় গ্রেপ্তার
"বাংলো গোবরে ভরিয়ে দেব"— ছেলের কুকীর্তি ঢাকতে পুলিশকে হুমকি বিজেপি বিধায়কের
রাহুলের নাগরিকত্ব মামলা: সোশ্যাল মিডিয়ায় বিচারপতির বিরুদ্ধে সমালোচনা, শুনানি থেকে সরলেন বিচারপতি বিদ্যার্থী
সরকারি সম্প্রচারমাধ্যমে ‘রাজনৈতিক প্রচার’-এর অভিযোগ, মোদির বিরুদ্ধে কমিশনে ৭০০ নাগরিকের চিঠি
বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র মিম: 'বি-টিম' তত্ত্ব উড়িয়ে তোপ ওয়াইসির
বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র মিম: 'বি-টিম' তত্ত্ব উড়িয়ে তোপ ওয়াইসির
নেতাজিকে জাতির সন্তান হিসেবে স্বীকৃতি চেয়ে মামলা, খারিজ করল সুপ্রিম কোর্ট
নেতাজিকে জাতির সন্তান হিসেবে স্বীকৃতি চেয়ে মামলা, খারিজ করল সুপ্রিম কোর্ট
ছত্তিশগড়ে গাছে ধাক্কা লেগে ভেঙে পড়ল বিমান, হতাহতের আশঙ্কা
ছত্তিশগড়ে গাছে ধাক্কা লেগে ভেঙে পড়ল বিমান, হতাহতের আশঙ্কা
ট্রাইব্যুনালে আবেদন নিয়ে জটিলতা, মামলা সুপ্রিম কোর্টে, কী বলল শীর্ষ আদালত?
ট্রাইব্যুনালে আবেদন নিয়ে জটিলতা, মামলা সুপ্রিম কোর্টে, কী বলল শীর্ষ আদালত?
কাজ নেই, গ্যাসও নেই; বাড়ি ফিরতে ট্রেনের আকাল, সুরাটের স্টেশনে পদপিষ্ট হওয়ার জোগাড়
কাজ নেই, গ্যাসও নেই; বাড়ি ফিরতে ট্রেনের আকাল, সুরাটের স্টেশনে পদপিষ্ট হওয়ার জোগাড়
গুয়াহাটিতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা: খোলা ড্রেনে পড়ে মহিলার মৃত্যু, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
গুয়াহাটিতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা: খোলা ড্রেনে পড়ে মহিলার মৃত্যু, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?