পুবের কলম, ওয়েবডেস্ক: ১২ নভেম্বরের পর আজ ২৪ নভেম্বর। তার মাঝখানে কেটে গিয়েছে ১২টা দিন। আজ ১৩ তম দিনেও এখন উত্তরকাশীর টানেল বিপর্যয় আটকে ৪১ জন শ্রমিক। তাদের উদ্ধারের জোরকদমে উদ্ধার চললেও কবে তাদের সেখান থেকে বের করা হবে তা নিয়ে কোনও আশার আলো দেখাতে পারেনি উত্তরকাশী জেলাশাসক। উদ্ধারকাজ চললেও কোনও না কোনও কারণে বাধা পড়ছে। গতিবিধি পর্যালোচনা করতে নামানো হয়েছে ড্রোন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান অতুল কারওয়াল জানিয়েছেন, শ্রমিকদের নিরাপদে উদ্ধারের জন্য আমরা মহড়া দিচ্ছি। প্রথমে আমাদের দলের ছেলেরা ভিতরে ঢুকবে এক এক করে। ব্যবস্থা রাখা হয়েছে চাকা লাগানো স্ট্রেচারের। তবে উদ্ধার প্রচেষ্টা বারবার দেরি হয়েছে বিভিন্ন বাধার কারণে। তাড়াহুড়ো করলে ধস নামা, ড্রিলিং মেশিন ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার কাজ দেরি হয়ে যায়।
অভিযানের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। উত্তরকাশী জেলাশাসক অভিষেক রুহেলা জানিয়েছেন, জোরকদমে উদ্ধারকাজ চলছে। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করছে। তবে কবে উদ্ধার হবে এখনই বলা সম্ভব নয়। এদিকে এতদিন ধরে টানেলের ভিতরে আটকে থাকার জন্য শ্রমিকদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হতে পারে। তার জন্য সব সময় খেয়াল রাখছেন চিকিৎসকরা।আরও পড়ুন:
এই অবস্থায় আটকে থাকা শ্রমিকদের মন ভালো করতে লুডো, তাস পাঠানোর পরিকল্পনা নিয়েছে উদ্ধারকারী দল। চিকিৎসক জানান, আপাতত ৪১ জন শ্রমিকই সুস্থ রয়েছেন। তাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও নজর রাখা হচ্ছে। ওঁদের মনের জোর ধরে রাখতে হবে। তিনি বলেন, “শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। ওঁরা জানিয়েছে সময় কাটাতে সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছে। যোগা ও ব্যায়াম করছে।”
আরও পড়ুন: