পুবের কলম, ওয়েবডেস্ক:  উত্তরকাশী বিপর্যয়ে এখনও টানেলে আটকে ৪১ জন শ্রমিক। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার কবে হবে, এই নিয়ে বিস্তারিত সংবাদমাধ্যমকে জানালেন প্রধানমন্ত্রী দফতরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে। তিনি বলেন, খুব দ্রুত কাজ এগোচ্ছে। আর যান্তিকভাবে কোনও রকম বাধা নেই। আমরা সাফল্যের সঙ্গেই এগোচ্ছি। গতকাল পাইপের মুখে এক বাধা তৈরি হয়।

তাই উদ্ধারকাজ ব্যাহত হয়। আর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অগার ড্রিলিং দিয়ে কাজ হবে। আরও তিনটি পাইপ লাগানোর কাজ শুরু হবে।

https://www.youtube.com/watch?v=xbycLUWM9CM

আপাতত ৫ মিটারের মধ্যে আর কোনও ধাতব রড বা গার্ডার নেই। ফলে খননে খুব একটা সমস্যা হবে না।

গতকাল অগার মেশিন রাখার প্ল্যাটফর্মে ফাটল ধরায় উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। যে প্ল্যাটফর্মের উপর মূল মেশিন রয়েছে, সেটার ভিত কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। সেই কারণে প্ল্যাটফর্ম পাল্টাতে হয়েছে। কিছুটা দেরি হয়েছে। এই প্ল্যাটফর্ম বদল করার জন্য অগার মেশিন, যে মেশিনটি দিয়ে খনন করা হচ্ছে, তা বাইরে বের করে আনতে হয়েছে। তারপর ভিতরে লোক পাঠাতে হয়েছে।”

উল্লেখ্য, গত ১২ নভেম্বর উত্তরকাশীতে টানেলে কাজ করতে গিয়ে ধসে আটকে পড়েন ৪১ জন শ্রমিক।

তার মধ্যে তিনজন বাংলার শ্রমিক রয়েছে। যত দেরি হচ্ছে, উৎকন্ঠার প্রহর গুনছেন পরিবার পরিজনগুলি। উদ্ধারের জোর কদমে মহড়া দিচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২১ জনের টিম প্রবেশ করেছে। টানেলের বাইরে প্রস্তুত আছে ট্রলি দেওয়া অ্যাম্বুলেন্স। অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে। মানসিক স্থিতবস্থা বজায় রাখার জন্য তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন চিকিৎসকেরা।