রুবাইয়া জুঁই উত্তরপ্রদেশে দলিত ধর্ষণ এবং দলিত নির্যাতনের ঘটনা অহরহ বেড়েই চলেছে এই অতিমারীর পরিস্থিতিতেও। আর এবার উত্তরপ্রদেশের পথেই হাঁটল মহারাষ্ট্রের পুণেও। এক দলিত তরুণীকে ছয় অভিযুক্ত চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে বলে পুলিশে অভিযোগ করা হয়েছে।

ইতিমধ্যেই ২০ বছর বয়সী ওই নির্যাতিতা দলিত তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং দু'জন নাবালককে আটক করা হয়েছে। বুধবার পুণের দেহু রোড থানায় এই গণধর্ষণ মামলাটির এফআইআর দায়ের করা হয়েছে।