পুবের কলম,ওয়েবডেস্ক: তিন বছর আগে মোরবিতে ভয়াবহ সেতু দুর্ঘটনার পর আবারও গুজরাতে ঘটল সেতু বিপর্যয়। বুধবার সকালে বডোদরা জেলার মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতু হঠাৎ ভেঙে পড়ে। সেতুর উপর দিয়ে চলা অন্তত চারটি গাড়ি সোজা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন।
আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২২ সালে গুজরাতের মোরবিতে সেতু ধসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বডোদরায় ফের সেতু বিপর্যয়ে প্রশ্ন উঠছে রাজ্যের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।