পুবের কলম, ওয়েবডেস্ক: গোষ্ঠীদ্বন্দ্বের জের! ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়াড়ি এলাকায়।
আরও পড়ুন:
উল্লেখ্য, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। এদিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালার ওয়াড়ি এলাকায় দলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যান আরাবুল ইসলাম।