পুবের কলম,ওয়েবডেস্কঃ অনেক মুসলিম পিতামাতা ও অভিভাবক তাদের শিশু সন্তানদের নিয়ে উমরাহ করতে যান। কিন্তু এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হল শিশুদের নিরাপত্তার ব্যাপারটি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুসন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক উমরাহযাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে সউদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রক। সেগুলো হল- পরিচিতিমূলক ব্রেসলেট: উমরাহর সময় প্রত্যেক শিশুর ডান অথবা বাঁ হাতের কব্জিতে অবশ্যই পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। লাখ লাখ উমরাহযাত্রীর ভিড় কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।
আরও পড়ুন:
ভিড় যথাসম্ভব এড়িয়ে চলা: যেসব উমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে উমরাহে এসেছেন, তাদেরকে উমরাহর আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য ভিড় কম হয়; এমন সময় ও স্থান বেছে নিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা: শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে হজ ও উমরাহ মন্ত্রক। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।
আরও পড়ুন:
শিশুদের খাদ্যের প্রতি নজর রাখা : উমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হজ ও উমরাহ মন্ত্রক।
আরও পড়ুন:
হজের সময় এক মাস ব্যতীত সারা বছরই উমরাহ পালন করা যায়।
তবে সৌদির আবহাওয়াগত কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত উমরাহযাত্রীদের ভিড় থাকে বেশি। প্রতি বছর সৌদি ও বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম উমরাহ করতে মক্কায় যান।আরও পড়ুন:
উমরাহযাত্রীদের সুবিধার জন্য চলতি বছর উমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন বৃদ্ধি করেছে সৌদি সরকার। সেই সঙ্গে নারী যাত্রীদের জন্য স্বামী বা মাহরামের সঙ্গে উমরাহ করার বাধ্যতামূলক নিয়মও রদ করেছে সরকার। নতুন নিয়মে নারীযাত্রীরা চাইলে স্বামী বা মাহরাম ব্যতীতই উমরাহ করতে পারবেন।
আরও পড়ুন:
৮ সেপ্টেম্বর মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পে মারাকেশের দক্ষিণে যেসব গ্রাম একেবারে ধ্বংস হয়েছে, সেগুলোরই একটি আদাসিল।