পুবের কলম, ওয়েবডেস্ক: : সঠিক পোশাকবিধির নির্দেশ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আহমদাবাদের রাজকোটে। এক স্কুলের অভিভাবকদের পাশাপাশি রাজকোটের জেলা উন্নয়ন দফতর সম্প্রতি সরকারি আধিকারিকদের পোশাকবিধি নির্বাচন সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

প্রসঙ্গত রাজকোটের সেলফ ফিনান্স স্কুল কর্তৃপক্ষ পোশাকবিধি সম্পর্কে অভিভাবকদের সতর্ক করেছে।

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, সন্তানদের স্কুলে ছাড়তে আসা, পেরেন্ট-টিচার বৈঠকের সময় অভিভাবকদের কেপ্রিস, নাইট গাউন, শর্টস, গাউন পরে আসতে দেখা গেছে। যা অসামঞ্জস্যপূর্ণ।

পাশাপাশি রাজকোটের জেলা উন্নয়ন দফতর গত ২৮ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, জেলা পঞ্চায়েত কর্মচারিদের হেড অফিসের মিটিংয়ে কর্তব্যরত অবস্থায় বেমানান পোশাক পরতে দেখা গেছে।

বেশ কিছু কর্মচারী কাজ বা মিটিংয়ে ক্যাজুয়াল পোশাক যেমন জিন্স, টি-শার্ট, এবং কেউ কেউ বোতামহীন শার্ট পরে আসে। বিজ্ঞপ্তি অনুসারে, কর্মকর্তা/অফিস প্রধানকে তাদের তত্ত্বাবধানে থাকা সমস্ত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে, জেলা, তালুক এবং গ্রাম পর্যায়ে কাজ সম্পাদনকারী সকল কর্মচারীকে (বিভিন্ন সরকারি সার্কুলার দ্বারা ইউনিফর্ম দেওয়া ক্যাডার ব্যতীত) অবশ্যই (সরকারি) অফিসের কাজের সময় উপযুক্ত পোশাক পরতে হবে।"

রাজকোট জেলা পঞ্চায়েতের ডিডিও দেব চৌধুরী স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, কর্মচারীরা একটি শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে। সমাজের গুরুভার তাদের কাঁধে। ফলসরূপ আমরা একাধিকবার দায়িত্বের অধিকার পেয়েছি।