পুবের কলম,ওয়েবডেস্ক:  আবহাওয়া খারাপের জন্য  পিছিয়ে গেল কলকাতা থেকে হজের প্রথম উড়ান।  নির্দিষ্ট সময় থেকে  প্রায় দেড় ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে হজের প্রথম উড়ান।

আবহাওয়া খারাপ, পিছিয়ে গেল কলকাতা থেকে হজের প্রথম উড়ান হজের প্রথম উড়ান কলকাতা বিমানবন্দরে

বৃহস্পতিবার, ৯ মে,  দুপুর ১.১৫  দিকে প্রথম বিমান ওড়ার কথা থাকলেও দুর্যোগ আবহাওয়ার জন্য সময় সূচি পরিবর্তন করা হয়েছে। আজ মোট চারটি বিমান কলকাতা থেকে হজের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আছে।

আবহাওয়া খারাপ, পিছিয়ে গেল কলকাতা থেকে হজের প্রথম উড়ান

উল্লেখ্য,  হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে  তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই মুখ্যসচিব সমস্ত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। হজযাত্রীদের ৭ মে থেকে প্রথম রিপোটিং শুরু হয়, তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয় নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজ। হজ ভবনের পাশেই তৈরি করা হয় বিরোট প্যান্ডেল। সেখানেই হজযাত্রীরা বিশ্রামের ব্যবস্থা রাখা হয়।

আবহাওয়া খারাপ, পিছিয়ে গেল কলকাতা থেকে হজের প্রথম উড়ান

রাজ্য হজ কমিটির কার্য্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকি জানিয়েছেন, সুষ্ঠুভাবে হজ পরিচালনা করার জন্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর গুরুত্ব সহকারে দায়িত্ব সামলেছে।