রহমতুল্লাহ, মুর্শিদাবাদ:

গঙ্গায় স্নান করতে গিয়ে  তলিয়ে গেলো এক শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার ইসলামপুর গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায় রবিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঘটনা ঘটেছে। এদিন একসঙ্গে তিন জন তলিয়ে যায়। তবে দুই জনকে গ্রামবাসীরা উদ্ধার করলেও সাইদ নিশান নামে ওই শিশুটি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।

তবে গ্রামবাসীদের অভিযোগ ডুবুরিকে খবর দেওয়া হলে, বিকেল ৪টা বাজলেও ডুবুরির কোন খোঁজ মেলেনি। এমনকি বি.এস.এফ. এর আধিকারিকদের কোনও হেলদোল নেই বলে গ্রামবাসীরা জানিয়েছে। আরোও জানা গেছে যে, নিখোঁজ সাইদ নিশান সুতির মদনা গ্রামের বাসিন্দা। তবে মামার বাড়ি বেড়াতে এসে এই কান্ড ঘটে। সাইদ নিশানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।