পুবের কলম,ওয়েবডেস্ক: 'অধীরবাবুকে সরানো হল কেন? কলকাতা থেকে ফোন এসেছিল নাকি? অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি লোকসভায়। তার আগে জবাবি ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার বিরোধী দলনেতা অধীরকে বলতেই দিল না তার দল। হয়তো কলকাতা থেকে ফোন এসেছিল। কংগ্রেস বারবার অধীরকে অপমান করে। অনান্যবার বিরোধী দলনেতারা অনস্থার বক্তব্য শুরু করে। কোনও সমস্যা হলে তখন নেতাকে সরিয়ে দেওয়া হয়। অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা রয়েছে। অনস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে অধীর রঞ্জনকে একহাত নিলে প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, এবার অনাস্থা প্রস্তাবে আমি কিছু বিচিত্র জিনিস দেখেছি। এগুলো না আগে দেখেছি কিংবা শুনেছি। সবচেয়ে বড় বিরোধী দলের নেতার বক্তা তালিকায় নামই ছিল না। এর আগের উদাহরণ দেখুন, ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। বিরোধীদের নেতৃত্বে ছিলেন শরদ পাওয়ার। উনি বিতর্কের ভাষণে বিরোধীদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৩ সালে বাজপেয়ী সরকার ছিল। সনিয়া গান্ধি বিপক্ষের নেত্রী ছিলেন। উনি সেই সময় অনাস্থা প্রস্তাবে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৮ সালে বিপক্ষের নেতা ছিলেন মল্লিকার্জুন খাড়গে। উনি সেই সময়ে বিষয়টি আগে এনেছিলেন।

https://twitter.com/ANI/status/1689609973071011840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689609973071011840%7Ctwgr%5E7a346b15ab0022ee0f5c9154b647787d94c23b1c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fpm-modi-hits-out-at-adhir-ranjan-chowdhury-in-lok-sabha-sum-1228480.html

এদিন বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,

আমি আজকে লোকসভায় একটা সিক্রেট বলতে চাই। এই বিরোধীরা যাদের বিরুদ্ধে গালিগালাজ করে, তাঁদের আদপে ভালোই হয়। এটা আপনাদের সিক্রেট বর। তিন উপায়ে তা আমি সিদ্ধ করছি।

এঁরা বলেছিলেন, ব্যাঙ্কিং সেক্টর ডুবে দেশ বরবাদ হয়ে যাবে। গুজব রটানো হয়েছে। এত খারাপ চাইলেন তাঁরা। কিন্তু, আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্কের প্রফিট আরও দ্বিগুণ হয়ে গে।

দ্বিতীয়ত, সামরিক বিমান নির্মাণকারী সংস্থা HAL নিয়েও অনেক কটূ কথা বলেছিল। বলা হয়েছিল, ভারতের প্রতিরক্ষার বাজার ধ্বংস হয়ে গিয়েছে।
HAL কর্মীদের উস্কানো হয়েছিল। আর দেখুন আজ HAL সাফল্যের চূড়ায়। সর্বাধিক বেশি রেভিনিউ হয়েছে চলতি বছরই।

তৃতীয়ত, LIC নিয়ে বলা হয়েছিল, গরিবদের টাকা ডুবে গেল। কল্পনামাফিক যা খুশি বলা হয়েছিল। তবে বর্তমানে LIC রাতারাতি মজবুত হয়েছে। ফলে আমাদের গণতন্ত্রকে, সরকারকে যেভাবে গালিগালাজ করছে, আমার বিশ্বাস আমরা আরও মজবুত হব। লোকসভায় মন্তব্য নরেন্দ্র মোদির

গত তিনদিন ধরে বিরোধী সাংসদরা আমায় নাগাড়ে গালিগালাজ করে গিয়েছেন। অভিধান হাঁতড়ে নানা অপশব্দ খুঁজে নিয়ে এসে আমার বিরুদ্ধে ব্যবহার করেছেন। ওঁদের একটাই বক্তব্য, মোদী তোমার কবর খুঁড়ব। তবে তোমাদের এই গালিগুলোই আমার কাছে টনিকের মতো। মন্তব্য প্রধানমন্ত্রীর।