পুবের কলম, ওয়েবডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ গোমড়া, সেই সঙ্গে চলছে হালকা দু-এক পশলা বৃষ্টি। কনকনে ঠাণ্ডা আবহাওয়ায় জবুথবু রাজ্যবাসী। মঙ্গলবারের তুলনায় বুধবারের কলকাতার তাপমাত্রা অনেকটাই বেড়েছে, কিন্তু বৃষ্টিমুখর আবহাওয়ার দাপটে শীতের আমেজ বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংকে বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক।
গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ। শুষ্ক থাকবে কলকাতার আবহাওয়া।আরও পড়ুন:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যে কনকনে ঠাণ্ডা বজায় থাকবে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে।