পুবের কলম ওয়েবডেস্কঃ শীতকাল মানেই একটু খাওয়া দাওয়া। ডায়েটকে দূরে রেখে ভালোমন্দ চেখে দেখা। এখন বাজারে ফুলকপি মিলছে সহজেই। দামও আয়ত্তের মধ্যে। জলখাবারে, অফিসের টিফিনে বা ডিনারের জন্য বানিয়ে ফেলুন ফুলকপির পরোটা।
উপকরণ: ফুলকপি ময়দা / আটা জোয়ান ঘি সাদা তেল ধনে পাতা কাঁচা লঙ্কা কুঁচি আদা গ্রেট করা ভাজা মশলা গরম মশলা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা স্বাদ মত নুন
আরও পড়ুন:
প্রণালী: প্রথমে ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিন। এরপর জল গরম করে তাতে কিছুক্ষন ঢাকা দিয়ে রাখুন। এতে করে ফুলকপির গন্ধ এবং পোকা মাকড় থাকলেও চলে যাবে। এরপর ফুলকপি গুলি গরম জল থেকে তুলে একটি বড় ছাকনিতে তুলে রাখুন জল পুরোটা ঝরে যাওয়ার জন্য।
আরও পড়ুন:
এরপর একটি পাত্রে আটা বা ময়দা নিন যেটা আপনি খেতে পছন্দ করেন।
কিছুটা জোয়ান গুঁড়ো করে নিন। এক টেবিল চামচ ঘি ও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়াম করুন। একটু একটু করে জল দিয়ে আটা বা ময়দার ডো টা শক্ত করে মেখে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন।আরও পড়ুন:
সেই সময়ে ফুলকপির টুকরো গুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। গ্রেট করে নিয়ে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে গ্রেট করা ফুলকপি নিয়ে জল নিংড়ে বের করে নিন।
এরপর একটি পাত্রে গ্রেট করা ফুলকপি নিয়ে তার মধ্যে একে একে গ্রেট করা আদা, লঙ্কা কুঁচি, গোটা জিরে ধনে তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়ে দিন, গরম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পুর।১০ মিনিট পর শক্ত ডো টা অনেকটাই নরম হয়ে যাবে। এখন ডো টা আর একটু দলে নিয়ে ডো থেকে বড় বড় লেচি কেটে তাতে পুর ভরার আগে পুরের মিশ্রণের মধ্যে নুন ও চাট মশলা মিশিয়ে নিতে হবে। নুন ও চাট মশলা পরে দেওয়া হল পুরের জল ভাব যাতে না আসে তার জন্য। জল কেটে গেকে পরোটা বেলতে অসুবিধে হবে।
আরও পড়ুন:
এরপর লেচি বাটির মত আকারে গর্ত করে তাতে বেশি করে পুর ভরে লেচির মুখ বন্ধ করে ধীরে ধীরে পরোটা বেলে নিতে হবে পাতলা করে। এইভাবে সব পরোটা গুলো বেলে নিয়ে ওভেনে প্যান বসিয়ে তাতে সাদা তেল গরম করে মিডিয়াম আঁচে ধীরে ধীরে পরোটা গুলো ভেজে নিতে হবে।
আরও পড়ুন:
এবার পছন্দসই টক দই বা আচারের সঙ্গে পরিবেশন করুণ।
আরও পড়ুন: