২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদের সহায়তায় ১০০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

পুবের কলম ওয়েডেস্কঃ তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির সম্পদ বাজেয়াপ্ত করেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক। আফগান ট্রাস্ট তহবিলে সহায়তা স্থগিত করা হয়েছিল। এবার সেই তহবিল থেকে এক বিলিয়ন ডলারেরও (১০০ কোটি)  বেশি ছাড় দেওয়া হয়েছে। আফগানদের জরুরি শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং পারিবারিক কর্মসূচিতে এই অর্থ ব্যবহার করা হবে। বিশ্বব্যাঙ্কের নির্বাহী বোর্ড এক ঘোষণায় এ তহবিল অনুমোদন দেওয়ার কথা জানায়। রাষ্ট্রসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক গোষ্ঠীর মাধ্যমে এই তহবিলের অর্থ বিতরণ করা হবে। তালিবান কর্তৃপক্ষ সরাসরি তহবিল হাতে পাবে না।

বলা হচ্ছে, স্থগিত অর্থ ছাড়ের ফলে আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক ও অর্থনৈতিক সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে। এই ফান্ড ব্যবহারের অন্যতম লক্ষ্য হল, প্রয়োজনীয় মৌলিক পরিষেবা সরবরাহে সহায়তা করা, দুর্বল আফগানদের রক্ষা করা এবং মূল অর্থনৈতিক ও সামাজিক পরিষেবাগুলো সংরক্ষণে সহায়তা করা। সেই সাথে ভবিষ্যতে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা হ্রাস করা। গত বছরের আগস্টের মাঝামাঝিতে তালিবান আফগান দখল করলে বিশ্বব্যাঙ্ক আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড স্থগিত করেছিল। ওই মাসেই মার্কিন নেতৃত্বাধীন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করে। বিশ্বের বিভিন্ন দেশ সরকারি ব্যয়ের ৭০ শতাংশেরও বেশি আর্থিক সহায়তা বন্ধ করে দেয় আফগানিস্তানকে। ওই সময় আমেরিকাও আফগানিস্তানের সম্পদ বাজেয়াপ্ত করে। রাষ্ট্রসংঘের মতে, তহবিল হ্রাস থেকে আফগানিস্তানের অর্থনৈতিক সংকট ত্বরান্বিত হচ্ছে। অর্থাভাবে মানবিক সংকট আরও গভীর হয়েছে, যা দেশটির ৩৯ মিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি লোককে অনাহারের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন: অর্থনৈতিক ভাবে বিপন্ন শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে ৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক

আরও পড়ুন: মাধ্যমিক বিদ্যালয়ে নিষিদ্ধ মেয়েরা, ৬০০ মিলিয়ন ডলারের প্রকল্প স্থগিত করল বিশ্বব্যাঙ্ক

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানদের সহায়তায় ১০০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার